ধাপ ১/৩পদ সম্পর্কে
ক্যারিয়ার
সাপোর্ট এজেন্ট
আমরা এখন এই পদে নিয়োগ দিচ্ছি।
ব্যবসার মালিকদের ফোনে আর চ্যাটে AiPraktor চালু করতে সাহায্য করা, আর তাদের প্রশ্নের উত্তর দেওয়া।
আবেদনের আগে এটুকু পড়ে নিন
ভয়েসের প্রশ্নগুলোর উত্তর এই লেখা থেকেই দেওয়া যাবে। মুখস্থ করার দরকার নেই।
AiPraktor একটি AI এজেন্ট। এটি একটি ব্যবসার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইটে আসা গ্রাহকের মেসেজের উত্তর দেয়, দিনরাত ২৪ ঘণ্টা, বাংলায় বা ইংরেজিতে।
ব্যবসা নিজের পণ্য, দাম আর নিয়ম একবার শিখিয়ে দেয়। AI সেই অনুযায়ী উত্তর দেয়, অর্ডার নেয়, আর যেখানে মানুষ দরকার সেখানে চ্যাটটা টিমের কাছে পাঠিয়ে দেয়।
ব্যবসার মালিক নিজে সাইন আপ করে পেজ কানেক্ট করতে পারেন। আমাদের সাপোর্ট টিম ফোনে সেটআপে সাহায্য করে। এই কাজটাই আপনি করবেন।
কাজের ধরন: অফিসে বসে কাজ করার সুযোগ আছে, বাসা থেকে (রিমোট) কাজ করার সুযোগও আছে। তাই দেশের যেকোনো জায়গা থেকে আবেদন করা যায়।
আয়: বেতনের সাথে পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ আছে। পারফরম্যান্স যত ভালো, ইনসেনটিভ তত বেশি।
শেখা: আপনি AI নিয়ে কাজ করবেন, প্রতিদিন নতুন নতুন ব্যবসার মালিকের সাথে কথা বলবেন। প্রোডাক্ট আমরাই শিখিয়ে দেব।
দাম: কোনো মাসিক ফি নেই। ব্যবসা আগে রিচার্জ করে, বিকাশ, নগদ বা ব্যাংকে। ক্রেডিটের মেয়াদ শেষ হয় না।
ফ্রি ট্রায়াল: প্রথম ৭ দিন ৳৫০ ফ্রি ক্রেডিট দিয়ে সব ফিচার পরখ করা যায়। ভালো লাগলে তবেই রিচার্জ।
নিরাপত্তা: ফেসবুক পেজ কানেক্ট হয় Meta-র অফিসিয়াল পদ্ধতিতে। মালিকের পাসওয়ার্ড আমরা কখনো পাই না। পেজের মালিকানা মালিকেরই থাকে। মন চাইলে যেকোনো সময় ডিসকানেক্ট করে দেওয়া যায়। গ্রাহকদের তথ্য কারো কাছে বিক্রি হয় না।
AI যা করে না: নিজে থেকে দাম ঠিক করে না, অর্ডারের অবস্থা নিজে বদলায় না। এসব ব্যবসার টিমই ঠিক করে।
এরপর আপনার কিছু তথ্য, তারপর ১০টি প্রশ্নের উত্তর ভয়েসে। সব মিলিয়ে প্রায় ১৩–২১ মিনিট।